মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটের সমস্যা সমাধানে সবার সহযোগিতা চাইলেন এসএমপি কমিশনার

‘সিলেট একটি পূণ্যভূমি, এখানে অনাচার চলতে পারে না’ উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, বলেছেন, ‘নগরবাসীর ইচ্ছানুযায়ী সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।

সভায় রাজনৈতিক নেতারা ফুটপাত দখল, যানজট, অবৈধ সিএনজি স্ট্যান্ড, অসামাজিক কার্যকলাপ, সন্ধ্যার পর আড্ডা, তীর জুয়া, চুরি, ছিনতাই, প্রবাসীদের জমি ও বাড়ি দখল, মাদকাসক্তদের আস্তানা ও মাদক স্পট উচ্ছেদসহ নানা সমস্যা তুলে ধরেন।

এ সময় পুলিশ কমিশনার দ্রুততম সময়ে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, ‘সিলেট একটি পূণ্যভূমি, এখানে অনাচার চলতে পারে না।’

রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতির প্রশংসা করে তিনি নগরীর সার্বিক সমস্যা সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।

পুলিশ কমিশনার আরও জানান, নাগরিক সেবায় নতুন উদ্যোগ হিসেবে ১ অক্টোবর ২০২৫ থেকে GenieA.app চালু করা হবে, যার মাধ্যমে নগরবাসী দ্রুত পুলিশি সেবা পাবেন।

এছাড়া, গত দুই দিনে এসএমপি পুলিশের অভিযানে ৭৮ জনকে আটক করা হয়েছে। অপরাধ দমন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের সমস্যা সমাধানে সবার সহযোগিতা চাইলেন এসএমপি কমিশনার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x