রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে নাশকতামূলকভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে নগরীর শাহজালাল উপশহর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংক সিলেট আঞ্চলিক শাখার ম্যানেজার মো. আবুল হোসেন নাশকতামূলক আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজালাল উপশহরের এইচ ব্লকের ১ নম্বর রোডের ২৩২/১ নম্বর বাড়িতে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখা কার্যালয়ে রাত পৌনে তিনটার দিকে দুর্বৃত্তরা পলিথিনের প্যাকেটে তরলজাতীয় জ্বালানি দিয়ে আগুন দেয়। প্রথমে ভবনের উত্তর পাশে এবং পরে পূর্ব দিকে আগুন দেওয়া হয়। এ ছাড়া নিচতলার গ্যারেজে আঞ্চলিক ম্যানেজারের ব্যবহৃত গাড়িটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

তিনি জানান, ব্যাংকের একজন পিওন বিষয়টি দেখতে পেয়ে অন্যদের জানান এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও শাহপরাণ থানাকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষয়ক্ষতির বিষয়ে ম্যানেজার মো. আবুল হোসেন জানান, তাৎক্ষণিকভাবে সঠিক হিসাব বলা না গেলেও আগুনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রায় লাখখানেক টাকার ক্ষতি হতে পারে বলে তাঁর ধারণা। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জানান, এ ঘটনায় থানায় জিডি দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে ফায়ার সার্ভিস সিলেট বিভাগীয় অফিস থেকেও আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দেখে যে স্থানীয়রা আগেই আগুন নিভিয়ে ফেলেছেন। ব্যাংক কর্তৃপক্ষ আবেদন করলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত হতে পারে বলে জানান তিনি।

বিষয় : আগুন

সিলেটের বার্তা ২৪

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x