সুনামগঞ্জ-৪ আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী-এর সমর্থনে বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বসন্তপুর বাজারে নির্বাচনী প্রস্তুতি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাদ জোহর থেকে এ সমাবেশে জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, শ্রমিক জমিয়তসহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান, সুধীজন ও বিপুল সংখ্যক তরুণ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড জমিয়তের সভাপতি জালাল উদ্দীন সরকার।
জমিয়তে উলামায়ে ইসলাম দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সভাপতি মাওলানা ফজলুল হক নোমানীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবুল কাসেম সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা আমির হুসাইন, উপজেলা শ্রমিক জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুল হক আজমী, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের জামিল, মাওলানা তাজুল ইসলাম বসন্তপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আলি আকবর, মাওলানা মোজাম্মিল, মাওলানা নূর উদ্দীন, মাওলানা সোহাইল, মাওলানা নূরুল আমিন, হাফেজ শিবিবর আহমদ ছাবিবর, মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ বাবুল মিয়া, ক্বারি আঃ হান্নান, হাজি এলাহি বক্স, ফরিদ মিয়া, আবদুুল মুতলিব, দুলাল মিয়া, তোফাজ্জল হোসেন, রুস্তম আলী, আক্তার হোসেন প্রমুখ।
আলোচনায় শনিবার (২০ সেপ্টেম্বর) দঃ বাদাঘাট ইউনিয়নে হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরীর আগমন উপলক্ষে গণসমাবেশকে সফল করার কৌশল ও করণীয় নির্ধারণ করা হয়।