বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

অবৈধ বালু উত্তোলন: গোয়াইনঘাটে দুই মামলায় আসামি ৩৪২ জন

গোয়াইনঘাট উপজেলায় পিয়াইন নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এই দুই মামলায় মোট ৩৪২ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৩০০ জনকে অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে।

গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়, প্রথম মামলাটি করেছেন গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম। এই মামলায় তিনি ২৬ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করেছেন।

অপর মামলাটি দায়ের করেছেন ভূমি সহকারী কর্মকর্তা আবু বকর গাজী। তার মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং একই সংখ্যক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, পশ্চিম জাফলংয়ের হাজিপুর, প্রতাপপুর, লুনীর কইন্না খাল, আমবাড়ি এলাকা এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদী ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এই বিষয়ে বলেন, নদীর পাড় ধ্বংস করে এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছিল, তা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়েরকৃত মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এই কঠোর অবস্থানকে স্থানীয় পরিবেশ সচেতন মহল স্বাগত জানিয়েছে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

অবৈধ বালু উত্তোলন: গোয়াইনঘাটে দুই মামলায় আসামি ৩৪২ জন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x