বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটের ডিসির ১৫ দিনের আল্টিমেটাম

সিলেটের ডিসির ১৫ দিনের আল্টিমেটাম

পাথরকান্ডে দেশজুড়ে আলোচনায় থাকা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম এখন টক অব দ্যা সিটি।

প্রতিদিনই তার কর্মতৎপরতায় মুগ্ধ হচ্ছেন সিলেটবাসী। ডিসির দায়িত্ব নিয়েই পাথরলুটেরাদের জীবন ঝালাপালা করে দেওয়ার হুঁশিয়ারির মাধ্যমে নজর কাড়ে সবার।

সম্প্রতি সিলেটের ঐতিহাসিক ক্বিনব্রিজকে মাত্র কয়েক মিনিটের অভিযানে তিনি হকারমুক্ত করে দেন। যার ফলে পদচারী সেতুতে রূপ নেয় ক্বিন ব্রিজ। জনযটমুক্ত হয়ে উঠে ঐতিহ্যের ব্রিজটি।

কর্মযজ্ঞের ধারিবাহিকতায় মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে দিলেন অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে আল্টিমেটাম।

সিলেট নগরীতে অবৈধভাবে চলাচল করা সিএনজিচালিত অটোরিকশাকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এসময়ের মধ্যে এসব অটোরিকশা নগরী থেকে না সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ আল্টিমেটাম দেন। জেলা প্রশাসক বলেন, সিলেট নগরীতে সিএনজিচালিত বৈধ অটোরিকশা আছে ১৯ হাজার। তবে অবৈধ অটোরিকশা আছে তারচেয়েও বেশি। এগুলোকে নগরীর রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

তিনি এলন, আমরা অবৈধ অটোরিকশা চালকদের ১৫ দিনের সময় দিয়েছি। ২২ সেপ্টেম্বরের মধ্যে যেসব সিএনজি অটোরিকশা শহরে চলাচলের লাইসেন্স নাই, সেগুলো শহরের বাইরে সরিয়ে নিতে হবে। এগুলো বিভিন্ন উপজেলায় চলে যাবে। এই সময়ের মধ্যে না সরালে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হবে। প্রয়োজনে ডাম্পিং করা হবে।

নগরজুড়ে সিএনজি অটোরিকশার অভেধ পার্কিং প্রসঙ্গে তিনি বলেন, তাদের জন্য পার্কিংয়ের নির্দিস্ট স্থান নির্ধারণ করে দেওয়া হবে। পার্কিংয়ের জন্য কোথায় কোথায় ব্যবস্থা করা যায়, তা আমরা খতিয়ে দেখছি। তবে সিএনজি অটোচালকরা অনেক সময় পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা ছেড়ে সড়কে চলে আসে। এতে যানজট সৃষ্টি হয়। এখন আমরা তাদের সতর্ক করছি। তারপরও তারা নিয়ম না মানলে আইনগত ববস্থা নেওয়া হবে।

সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনালের ভেতরে গাড়ি পার্কিং না করে বাইরে সড়কে পার্কিং করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আসলে অভ্যাসগত বিষয়। অভ্যাসের কারণে তারা আইন মানছে না। আমরা তাদের এই কাজটি না করতে বুঝানোর চেষ্টা করছি। কথা না শুনলে পরে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটের ডিসির ১৫ দিনের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটের ডিসির ১৫ দিনের আল্টিমেটাম
0:00 0:00
1.0x