বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে পরিবেশ অধিদপ্তরের দুই মামলায় ১৬ আসামী

সিলেট সদর উপজেলার কুমারগাঁও মৌজায় অবৈধভাবে টিলা কাটার দায়ে দু’টি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট।

মঙ্গলবার এসএমপি’র জালালাবাদ ও এয়ারপোর্ট থানায় পৃথক দু’টি মামলায় আসামী করা হয়েছে ১৬জনকে।

পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে মামলা দু’টি করেন বলে জানা গেছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার পরিবেশের মামলা (নং-১৩) রেকর্ড করা হয়েছে।

জালাবাদ থানায় করা মামলার আসামীরা হচ্ছেন, সিলেট নগরীর হাওয়াপাড়া দিশারী-৪৩ নম্বর বাসার বাসিন্দা মো: মালিকুজ্জামান, তারাপুর চা বাগানের স্টার টি স্টেট-এর ম্যনেজার ইনচীফ রিংকু চক্রবর্তী, জালাবাদ,থানার মোহাম্মদীয়া এলাকার জাবেদ আহমদ, হালেদ, জাহাঙ্গীর চেয়ারম্যান, বিল্লাল, জুবায়ের আহমদ ও রাজু আহমদ, এয়ারপোর্ট থানার দুসকি এলাকার সেলিম ও কয়েস আহমদ, সুনামগঞ্জ জেলার দিরাই থানার পেচনী গ্রামের আমির হামজা।

এদিকে এয়ারপোর্ট থানায় পরিবেশের দায়ের করা মামলার আসামীরা হলেন, বিএনপি যুক্তরাজ্য পোস্টসমাউত সিটি বিএনপির সাবেক আহবায়ক ও বিশ্বনাথ উপজেলার মীরের চকের আব্দুল হক (শাহ এমএ হক), সিলেট নগরীর জিন্দাবাজার নিউ হক ম্যানশনের আশফাক আহমদ, এসএমপির জালালাবাদ থানার মোগলগাঁও লামাপাড়ার আলাউদ্দিন হাসু, কোম্পানীগন্জ উপজেলার পুঠামারার সুহেল আহমদ, জালাবাদ থানার বড়গুল এলাকার সিদ্দিক আলী।

এ ব্যাপারে জানতে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এর মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেন নি।

উল্লেখ্য, ২৯ জুন ২০২৫ থেকে পরবর্তী সময়ে জালাবাদ থানাধীন কুমারগাঁও এবং এয়ারপোর্ট থানাধীন আখালিয়া টিলারগাঁও এলাকায় একযোগে টিলা কর্তনের দায়ে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে পরিবেশ অধিদপ্তরের দুই মামলায় ১৬ আসামী

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x