বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কানাইঘাটে শিশুর মলত্যাগ করার জের, ভাইয়ের হাতে ভাই খুন

কানাইঘাটে এক শিশুর মলত্যাগ করার জের ধরে আপন চাচাত ভাইয়ের হাতে নির্মম ভাবে খুন হয়েছেন নুরুল ইসলাম (৪৮। নিহত নুরুল ইসলাম পেশায় দিনমজুর। 

এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল রাঙ্গারাই গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, স্থানীয় হারাতৈল রাঙ্গারাই গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে নুরুল ইসলাম সনা’র সাথে একই বাড়ির তারই চাচাত ভাই বাবুল আহমদ গংদের মধ্যে বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম সনা’র শিশু পুত্র বাবুল আহমদের সীমানায় মলত্যাগ করে। এ নিয়ে বাবুল আহমদ ও তার ছেলে মুমিন আহমদসহ তাদের পরিবারের নারী-পুরুষ মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলাম সনা’র বসত ঘরে ঢুকে হামলা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, নুরুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান চলছে।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে নুরুল ইসলাম ও তার স্ত্রী রিনা বেগমসহ পরিবারে থাকা ৫ সন্তানকে আহত করে।

পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের স্ত্রী রিনা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন জানান, নুরুল ইসলাম সনা একজন নিরীহ  প্রকৃতির লোক ও পেশায় দিন মজুর।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কানাইঘাটে শিশুর মলত্যাগ করার জের, ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x