শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ইবনে সিনা হাসপাতালে তুলকালামকান্ড

ইবনে সিনা হাসপাতালে তুলকালামকান্ড

সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ভাঙচুর, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা যায়, ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ মোকামটিলার যুবক তানিম আহমেদ। প্রথমে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১২ দিন আগে ইবনে সিনার আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসকদের অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতালের কর্মচারীরাও সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে রোগীর স্বজনদের ওপর পাল্টা হামলা চালানো হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইবনে সিনা হাসপাতালে তুলকালামকান্ড

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ভাঙচুর, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা যায়, ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ মোকামটিলার যুবক তানিম আহমেদ। প্রথমে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১২ দিন আগে ইবনে সিনার আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসকদের অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতালের কর্মচারীরাও সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে রোগীর স্বজনদের ওপর পাল্টা হামলা চালানো হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪