শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দক্ষিণ সুরমা থেকে ছয় জুয়াড়ি আটক

দক্ষিণ সুরমা থেকে ছয় জুয়াড়ি আটক

সিলেটের বহুল আলোচিত দক্ষিণ সুরমার জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে খোঁজারখলা ডি ব্লকের খসরু মিয়ার কলোনির সুহেল মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ওই বাসায় আটককৃতরা মিলে জুয়া খেলছিলেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাকুয়া গ্রামের জাহার আলীর ছেলে সুহেল রানা (২৬) ও ইব্রাহিম মিয়ার ছেলে মাসুদ রানা (২৪), একই থানার কাটখাল গ্রামের মৃত সুমন আলীর ছেলে ঢোলক মিয়া (৪৮), চরকাঠখাল গ্রামের আলাল উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৮), হাসিমপুরের মৃত তোতা মিয়ার ছেলে ইদ্রিছ আলী (৩৪) ও মৃত রমজান মিয়ার ছেলে আল আমিন (৩৪)। তারা সবাই খোঁজার খলার খসরু মিয়ার কলোনিতে বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার এসএমপি অ্যাক্ট এর ৯৫ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুরমা থেকে ছয় জুয়াড়ি আটক

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সিলেটের বহুল আলোচিত দক্ষিণ সুরমার জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে খোঁজারখলা ডি ব্লকের খসরু মিয়ার কলোনির সুহেল মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ওই বাসায় আটককৃতরা মিলে জুয়া খেলছিলেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাকুয়া গ্রামের জাহার আলীর ছেলে সুহেল রানা (২৬) ও ইব্রাহিম মিয়ার ছেলে মাসুদ রানা (২৪), একই থানার কাটখাল গ্রামের মৃত সুমন আলীর ছেলে ঢোলক মিয়া (৪৮), চরকাঠখাল গ্রামের আলাল উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৮), হাসিমপুরের মৃত তোতা মিয়ার ছেলে ইদ্রিছ আলী (৩৪) ও মৃত রমজান মিয়ার ছেলে আল আমিন (৩৪)। তারা সবাই খোঁজার খলার খসরু মিয়ার কলোনিতে বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার এসএমপি অ্যাক্ট এর ৯৫ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪