বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

দুইবার কামড় দিলে কুকুরের যাবজ্জীবন

দুইবার কামড় দিলে কুকুরের যাবজ্জীবন

ভারতের উত্তরপ্রদেশে কুকুরের জন্য নতুন আইন জারি করেছে সরকার। এতে কোনো কুকুর যদি পরপর দুইবার বিনা উস্কানিতে মানুষকে কামড় দেয়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে রাখা হবে।

অর্থাৎ ওই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ আইনে কোনো পথচারীকে কুকুর প্রথমবার কামড়ানোর পর ওই ব্যক্তি অ্যান্টি-রেবিজ টিকা নিলে বিষয়টি তদন্ত করবে কর্তৃপক্ষ। শনাক্ত করা কুকুরকে প্রাণী জন্মনিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর ১০ দিন পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দেওয়া হবে।

তবে এর আগে মাইক্রোচিপের মাধ্যমে ওই কুকুরের অবস্থান রেকর্ড করা হবে। একই কুকুর যদি দ্বিতীয়বার কোনো কারণ ছাড়াই কাউকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে আটকে রাখা হবে। উত্তরপ্রদেশের প্রধান সচিব অমৃত অভিজাত বলেন, কুকুর সত্যিই অকারণে পথচারীকে কামড়াচ্ছে কি না তা নির্ধারণে তিন সদস্যের একটি কমিটি কাজ করবে।

যে কমিটিতে একজন ভেটেরনারি চিকিৎসক, প্রাণী আচরণ বিশেষজ্ঞ ও পৌর করপোরেশনের কর্মকর্তা থাকবেন। তবে কুকুরের এ যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তির বিধানও আছে আইনে। কেউ যদি দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নেয় তবেই মিলবে মুক্তি।

তবে শর্ত দেওয়া হয়েছে—প্রাণিকেন্দ্রে যেসব কুকুর সংরক্ষিত থাকবে, সেগুলো দত্তক নেওয়ার পর রাস্তায় ছাড়া যাবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই প্রাণীটিকে পরিত্যাগ করা যাবে না ও যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। তবেই দণ্ডপ্রাপ্ত কুকুরটির শাস্তি মওকুফ হবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দুইবার কামড় দিলে কুকুরের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
দুইবার কামড় দিলে কুকুরের যাবজ্জীবন
0:00 0:00
1.0x