বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস

অবশেষে ইতিহাস গড়লেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ২৩ রান করে আউট হওয়ার আগে তিনি টপকে গেছেন সাকিব আল হাসানকে।

এর মধ্য দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসন এখন লিটনের দখলে। এই ম্যাচের আগে লিটনের সংগ্রহ ছিল ২৫৩৩ রান। সাকিব ছিলেন ২৫৫১ রানে। মাত্র ১৯ রান প্রয়োজন ছিল তাকে ছাড়িয়ে যেতে। ইনিংসে ২৩ রান যোগ করতেই তার মোট সংগ্রহ দাঁড়াল ২৫৫৬ রানে। ফলে ৫ রান বেশি নিয়ে এখন লিটনই শীর্ষে।

আরও গুরুত্বপূর্ণ হলো, সাকিবের চেয়ে ১৬ ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন তিনি। গড় (২৩.৯০+) ও স্ট্রাইক রেট (১২৬) দুটিতেই এগিয়ে লিটন। চলতি বছরও তার ব্যাট ছিল সবচেয়ে ধারালো। ১৮ ইনিংসে করেছেন ৫০০’র বেশি রান, পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ।

মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষেই দুর্দান্ত ব্যাটিং করে ছন্দে ফিরেছিলেন লিটন। এবারও সেই প্রতিপক্ষের বিপক্ষেই তিনি লিখলেন নতুন ইতিহাস।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x