বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে দুই বাসদ নেতা গ্রেফতার

সিলেটে দুই বাসদ নেতা গ্রেফতার

সিলেটে যানবাহন ভাঙচুর ঘটনায় দুই মামলায় বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুর আড়াইটায় তাদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়।

পরে তাদের সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে দুপুর ১২ টায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সমাবেশে ছিলেন এই দুই নেতা।

বিষয়টি নিশ্চিত করেছন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ) সাইফুল ইসলাম।

দলের দুই নেতা গ্রেফতার হওয়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা বলেন, সম্পূর্ণ ভূয়া মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। যেদিনের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে সেদিন কমরেড আবু জাফর ঢাকায় একটি কনফারেন্সে অংশ নিচ্ছিলেন। সেই কনফারেন্সে সরকারের দুই উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে দুই বাসদ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে দুই বাসদ নেতা গ্রেফতার
0:00 0:00
1.0x