রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ওসমানী হাসপাতালে ঢালাই ধসে পড়ে আউটসোর্সিং কর্মী নিহত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পানির ট্যাংকির ঢালাই ধসে পড়ে হাসপাতালে সুমন আহমেদ নামের একজন আউটসোর্সিংয়ে নিযুক্ত  কর্মী নিহত হয়েছেন।

নিহত সুমন আহমেদ হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওসমানী হাসপাতালের  আউটসোর্সিং স্টাফরা প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি ও হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন।

ওসমানীর অন্য আউটসোসিং কর্মীদের সূত্রে জানা যায়, নাইট ডিউটি শেষে সকালে চা পান করতে হাসপাতালের পিডব্লিউডি ভবনের পানির ট্যাংকের নিচে একটি টং দোকানে যান সুমন। এসময় পিলারের ঢালাই ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্টাফদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা মেরামত বা সংস্কারের উদ্যোগ নেয়নি। এরই ফলশ্রুতিতে এ দুর্ঘটনায় একজন সহকর্মীর প্রাণহানি হলো।

তারা বলেন, সুমন আহমেদের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, অবহেলার কারণে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিচারের আওতায় আনা এবং হাসপাতালের ঝুঁকিপূর্ণ অবকাঠামো সংস্কারের দাবি জানান তারা।

এদিকে. সুমনের মত্যুর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ওসমানী হাসপাতালে ঢালাই ধসে পড়ে আউটসোর্সিং কর্মী নিহত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পানির ট্যাংকির ঢালাই ধসে পড়ে হাসপাতালে সুমন আহমেদ নামের একজন আউটসোর্সিংয়ে নিযুক্ত  কর্মী নিহত হয়েছেন।

নিহত সুমন আহমেদ হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওসমানী হাসপাতালের  আউটসোর্সিং স্টাফরা প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি ও হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন।

ওসমানীর অন্য আউটসোসিং কর্মীদের সূত্রে জানা যায়, নাইট ডিউটি শেষে সকালে চা পান করতে হাসপাতালের পিডব্লিউডি ভবনের পানির ট্যাংকের নিচে একটি টং দোকানে যান সুমন। এসময় পিলারের ঢালাই ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্টাফদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা মেরামত বা সংস্কারের উদ্যোগ নেয়নি। এরই ফলশ্রুতিতে এ দুর্ঘটনায় একজন সহকর্মীর প্রাণহানি হলো।

তারা বলেন, সুমন আহমেদের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, অবহেলার কারণে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিচারের আওতায় আনা এবং হাসপাতালের ঝুঁকিপূর্ণ অবকাঠামো সংস্কারের দাবি জানান তারা।

এদিকে. সুমনের মত্যুর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪