বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

তিন মাসের মধ্যে সিলেটে ক্যান্সার হাসপাতালের কার্যক্রম শুরু হবে

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আগামী ৩মাসের মধ্যে সিলেটে একটি স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল তৈরি হবে, যাতে করে সিলেটের ক্যান্সার আক্রান্তরা ঢাকা কিংবা দেশের বাইরে যেতে না হয়।

বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মিতব্য ক্যান্সার ইউনিটের কাঠামোগত উন্নয়ন পরিদর্শন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।

 এসময় তার সাথে ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ হাসপাতালের কর্তৃপক্ষ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা প্রশাসক সারওয়ার আলম।

জেলা প্রশাসক আরও জানান, অক্টোবর-নভেম্বর মাস নাগাদ ওসমানীতে চিকিৎসক সংকট কেটে যাবে। এছাড়াও জটিলতা কাটিয়ে মাস দুয়েকের মধ্যে সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম চালু হবে। এটি চালু হলে ওসমানীতে রোগীর চাপ কমবে বলে আশা প্রকাশ করেন সিলেটের ডিসি৷

জেলা প্রশাসক বলেন, ওসমানী হাসপাতালকে দালালমুক্ত করতে কাজ চলছে। তিনি বলেন, এখানকার চিকিৎসক ও নার্সরা খুব আন্তরিক। কিন্তু অতিরিক্ত রোগীর কারণে সেবা ব্যাহত হচ্ছে। এখানে ৫০০ শয্যার জনবল রয়েছে । কিন্তু রোগী থাকেন প্রায় ৩ হাজার। এছাড়া রোগীদের স্বজনরাও ভীড় করেন। এ কারণে সবকিছুতে ঝামেলা হচ্ছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

তিন মাসের মধ্যে সিলেটে ক্যান্সার হাসপাতালের কার্যক্রম শুরু হবে

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x