মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

সিরিজটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ইনজুরির কারণে পুনর্বাসনে থাকা লিটন কুমার দাসকে রাখা হয়নি। একই সঙ্গে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। সম্প্রতি টি-টোয়েন্টি ম্যাচগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ রাতেই পাঁচ ক্রিকেটার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিতে রওয়ানা হবেন। বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ভিসা অনুমোদনের অপেক্ষায় আছেন। অনুমোদন পেলেই তিনি দলে যোগ দেবেন। একই পরিস্থিতির মধ্যে আছেন সৌম্য সরকারও।

বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x