নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলার বর্তমান সহ সভাপতি, জাতীয় পরিষদ সদস্য ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে ঢাকায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) রাত দেড়টার দিকে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাজধানীর ধানমণ্ডি ৭ নং রোড এলাকার এলিয়ান্স আইকন ভবনের ফ্লাট থেকে তাকে গ্রেফতার করে।
ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ব্যারিস্টার ইমন ২০১২ ইংরেজিতে সরকার মনোনীত জেলা পরিষদের প্রশাসক ছিলেন। ২০১৩ সালে তিনি জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে আবার তাকে প্রশাসক নিয়োগ করা হয়।
তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের সাবেক আহবায়ক।