হঠাৎ সিলেটজুড়ে সংসদীয় আসন ২৩০ (সিলেট-২) নিয়ে বেশ আলোচনা চলছে। বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াস আলীর আসন হিসেবে খ্যাত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) এ কে হচ্ছেন বিএনপি'র প্রার্থী।
দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীর পত্নী তাহসীনা রুশদীর লুনা অনেক আগ থেকে স্বামীর শুন্য স্থান পূরণ করতে মাঠময়দান চষে বেড়াচ্ছেন। দলীয় কর্মসূচী বাদতবায়নের পাশাপাশি ব্যক্তিগতভাবে নেতাকর্মীদের মন জয়ের অব্যাহত চেষ্টায় আছেন লুনা।
এরইমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের নাম উঠে আসে এই আসনে প্রার্থী হিসেবে।
যা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে বের হয়। এরপর থেকে দলের প্রার্থী নিয়ে শুরু হয় নানা প্রশ্ন।
গত রোববার জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েবিন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে মির্জা ফখরুল জানান, হুমায়ুন কবির আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে নির্বাচন করবেন।
হুমায়ুনের মনোনয়ন, কী বলছেন লুনা:
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির কী তাহলে মনোনয়ন পেতে যাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তাহসীনা রুশদীর লুনা জানিয়েছেন, এই আসনে দলের মনোনয়ন এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তিনি দলের নির্দেশেই মাঠে কাজ করছেন।
তবে, নির্বাচন করলে সিলেট-২ আসন থেকেই করবেন বলে জানান হুমায়ুন কবির।
শেষ অবধি কার হাতে উঠব্ব ধানের শীষ। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। লুনা এই আসনের সাবেক এমপি ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। সিলেট-২ আসনে ইলিয়াস আলীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষত তার রহস্যজনক নিখোঁজের পর থেকেই এ আসনটি ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিতি পেয়েছে। ইলিয়াসের অনুপস্থিতিতে তার স্ত্রীকে কাছে টেনে নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
তবে গত আগস্টে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হঠাৎ করেই সিলেট-২ আসনে নির্বাচন করার ঘোষণা দেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দিয়েছেন কোন ক্রাইটেরিয়ায় মনোনয়ন দেওয়া হবে। তার মধ্যে রয়েছে দীর্ঘদিনের ত্যাগী কর্মী ও যাদের জনসম্পৃক্ততা রয়েছে- তাদেরকে দল মূল্যায়ন করবে।
মতামত