বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সুজন'র সভাপতি ফারুক মাহমুদের চৌধুরীর ইন্তেকাল

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট চ্যাপ্টারের সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক প্রশাসক এবং টিআইবি সচেতন নাগরিক কমিটি সিলেটের সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল করেছেন।

আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় বেলা পৌনে দুইটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ফারুক মাহমুদ চৌধুরী সস্ত্রীক বাংলাদেশ থেকে নিউইয়র্ক যান। প্রথমে নিউইয়র্কে তাঁর কনিষ্ঠ ছেলের বাসায় কয়েক দিন কাটিয়ে যুক্তরাষ্ট্রের আরেকটি শহরে তাঁর বড় ছেলের বাসায় যান। সেখানে কিছুটা অসুস্থ হয়ে পড়লে তিনি পুনরায় নিউইয়র্ক ফিরে আসেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার ফারুক মাহমুদকে নিউইয়র্কের একটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা পৌনে দুইটায় তিনি ইন্তেকাল করেন। তিনি কিডনি ও হার্টসহ নানা রোগে ভুগছিলেন।

ফারুক মাহমুদ চৌধুরীর লাশ নিউইয়র্কে দাফনের সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সুজন'র সভাপতি ফারুক মাহমুদের চৌধুরীর ইন্তেকাল

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x