মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
হোটেল গ্রান্ড সাওদা থেকে চার নরনারী আটক
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫
এবার সিলেট নগরীর শিবগঞ্জরে গ্র্যান্ড সাওদা হোটেলে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার বিকেল ৪টায় অভিযান চালিয়ে অনৈতিক কাজের দায়ে ৪জন নারীপুরুষকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, জুনেদ আহমদ (২৩), সৌমিত্র দত্ত (২৭), নীলা আক্তার (১৮), রূপান্তি বিশ্বাস (২০)।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে শাহপরান (রহঃ) থানার নন এফআইআর (নং-৬২/২৫, তাং-১৬/১০/২০২৫খ্রি. ধারা-৭৭) এসএমপি এ্যাক্ট মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪