বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

গোবিন্দশ্রী গ্রামবাসীর সাথে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের মতবিনিময়

বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোবিন্দশ্রী গ্রামবাসীর সাথে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে গোবিন্দশ্রী বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাটি পরিচালনা করেন হাফিজ ইসমাইল আহমদ এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সিদ্দিকুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা উপদেষ্টা মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা আবুল কাশিম, মাওলানা আব্দুর রহমান, হাফিজ মাওলানা ফরহাদ আহমদ, মাওলানা সাহেদ আহমদ, আবু কাউসার, মাওলানা মাসরুর আহমদসহ গোবিন্দশ্রী গ্রামের বিশিষ্ট মুরব্বিগণ।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন,আমি এই কুড়ারবাজার ইউনিয়নের সন্তান। এখানকার মানুষের সাথে আমার আত্মীয়তা ও রক্তের সম্পর্ক রয়েছে।

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আমি ১০ দফা পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছি।

এসময় তিনি গোবিন্দশ্রী থেকে মা মহল রাস্তা সংস্কার ও গোবিন্দশ্রী উত্তরপার মসজিদ সংস্কারের জন্য ১০ হাজার ইট সহায়তার আশ্বাস প্রদান করেন।

সভায় গোবিন্দশ্রী গ্রামের বিশিষ্ট মুরব্বি, যুবক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। তারা ঐক্যবদ্ধভাবে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে সমর্থন জানিয়ে তাঁর খেজুরগাছ মার্কায় ভোট ও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গোবিন্দশ্রী গ্রামবাসীর সাথে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x