বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে শাহজালাল বিমানবন্দরের আগুন, প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার শঙ্কা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (আমদানি করা পণ্যের মজুত স্থান) আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসায় ফ্লাইট ওঠানামা চালু হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, রাত ৯টা থেকে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম চালু হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার শঙ্কা রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংগঠনগুলো। এরই মধ্যে তাঁরা স্ব-স্ব সদস্যদের নির্ধারিত ফরম্যাটে ক্ষতি হওয়া পণ্যের তালিকা দিতে চিঠি দিয়েছে। এক দুদিনের মধ্যেই কার্গো ভিলেজে কি পরিমাণ পণ্য ছিল তার সঠিক তথ্য পাওয়া যাবে বলে জানান তারা।

একই সঙ্গে তারা বিমানবন্দর কত দিন বন্ধ থাকবে সেই অনিশ্চয়তা রয়েছেন। তাঁরা বলছেন, যদি এই ঘটনায় দীর্ঘদিন বিমানবন্দর বন্ধ থাকে তবে যাত্রীদের পাশাপাশি রপ্তানিকারকরাও ক্ষতির মুখে পড়বেন।

এদিকে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম আজকের পত্রিকাকে জানান, স্থগিত থাকা আন্তর্জাতিক ফ্লাইটগুলো আজ রাত ৯টা থেকে একে একে চালু হবে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম এক খুদেবার্তায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে রয়েছে।’ উপদেষ্টা আরও বলেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, এয়ারপোর্ট অথোরিটি, আনসারসহ সবার সমন্বিত চেষ্টায় ফায়ার সার্ভিসের নেতৃত্বে ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে শাহজালাল বিমানবন্দরের আগুন, প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার শঙ্কা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x