বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে নাতির হাতে নানী খু'ন

জৈন্তাপুরে নাতির হাতে নানী খু'ন

সিলেটের জৈন্তাপুরে নাতির ছোড়া ইটের আঘাতে শতবর্ষী এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত আজিবা বেগমের (১০০) বাড়ি ওই গ্রামের মৃত বদলা (সজ্জাদ) আলীর পরিবারে। এ ঘটনায় তার নাতি সুমন আহমেদ (২০) কে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সুমন মানসিক ভারসাম্যহীন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ সুমনের চিৎকার শুনে পাশের ঘরের লোকজন ছুটে এসে দেখেন আজিবা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পাশে বসে থাকা সুমন তখন কাঁদছিল। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহতের স্বজনরা জানান, সুমন দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। ছয় মাস আগে তার মা মারা যাওয়ার পর থেকে সে নানির সঙ্গেই থাকত।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “ঘটনার পর মানসিক ভারসাম্যহীন নাতি সুমনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে নাতির হাতে নানী খু'ন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
জৈন্তাপুরে নাতির হাতে নানী খু'ন
0:00 0:00
1.0x