বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুর ও কানাইঘাট থেকে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার ভারতীয় গরু ও সুপারীর চালান  জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও বিপুল পরিমাণ সুপারি।

শুক্রবার (২৪ অক্টোবর)  এক প্রেস বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ তথ্য জানায়।

বিজিবির বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর আওতাধীন জৈন্তাপুর বিওপির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য ৯ লাখ ২০ হাজার টাকা।

এছাড়া কানাইঘাট উপজেলার লোভাছড়া ও সুরাইঘাট বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১ হাজার ৩৫০ কেজি ভারতীয় সুপারি ও একটি পিকআপ আটক করে। এসবের সিজারমূল্য ১৮ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, দুই উপজেলার অভিযানে মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ২৮ লাখ ১০ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন,

‘সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের অংশ হিসেবেই এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে।’

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জৈন্তাপুর ও কানাইঘাট থেকে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x