বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটের ১৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৮০ জন

আসছে ফেব্রুয়ারিতে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। এই প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে সারা দেশ থেকে আসনভিত্তিক দলের সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। সেখানে ভোটারদের মন জয়ের পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য মনোনয়নপ্রত্যাশীদের নির্দেশ দেওয়া হচ্ছে। আর ত্যাগী নেতাদের মধ্যে যারা মনোনয়ন পাবেন না, তাদেরকে অন্য কোনো জায়গায় মূল্যায়ন করা হবে বলেও আশ্বস্ত করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১৯ অক্টোবরের পর সোমবার (২৭ অক্টোবর) সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে দলের প্রায় ৮০ জন মনোনয়ন প্রত্যাশীকে ফের গুলশান কার্যালয়ে ডাকা হয়। তাদের উদ্দেশে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১৯ অক্টোবরের বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের অনেকে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড মহাসচিবের কাছে উপস্থাপন করেন। এ সময় মহাসচিব সবার বক্তব্য মন দিয়ে শোনেন। তবে দেশের বাইরে থাকায় মহাসচিবের বৈঠকে ডাক পাওয়ার পরও সিলেট-১ (নগর ও সদর) আসনের মনোনয়নপ্রত্যাশী খন্দকার আবদুল মুক্তাদির এবং সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনের মনোনয়নপ্রত্যাশী নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত থাকতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের ছয় জেলায় রয়েছে ১৯টি আসন। এর মধ্যে সিলেট-১ (মহানগর-সদর) হেভিওয়েটদের আসন হিসেবে বিবেচিত। হযরত শাহজালালের পুণ্যভূমির এই আসনে সবসময় হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন।

এছাড়া, জেলার ছয় আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। গতবছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পরই বিএনপির মনোনয়ন পেতে আগ্রহীরা তৎপরতা শুরু করেন। তারা লন্ডন-ঢাকায় যোগাযোগ রাখছেন। সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসনের পাঁচ উপদেষ্টা এবং তারেক রহমানের দুই উপদেষ্টাসহ দলীয় ২৬ জন মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন। যদিও এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে কারও নাম ঘোষণা করা হয়নি।

সিলেট-১ (সিলেট সিটি ও সিলেট সদর)

দেশে রাজনীতির মাঠে মিথ আছে ‘সিলেট-১ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন, সে দলই সরকার গঠন করে।’ কাকতালীয়ভাবে এ ধারাই চলে আসছে। এই আসনে দলীয় মনোনয়ন পেতে বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা সরাসরি লড়াইয়ে নেমেছেন। তাদের একজন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ২০১৮ সালের নির্বাচনে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। অন্যজন সিলেট সিটি করপোরেশনে দু’বারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। এ ছাড়া জিয়া পরিবারের, বিশেষ করে সিলেটের কৃতিসন্তান বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানকে প্রার্থী করার জন্য একটি মহল চেষ্টা করলেও তা সফল হয়নি। সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রীকে আপাতত রাজনীতির মাঠে নামাতে চান না।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর)

সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ)। এই আসনে সাবেক এমপি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম. ইলিয়াস আলী। তিনি গুমের শিকার হওয়ার পর ২০১৮ সালের নির্বাচনে তার সহধর্মিণী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডেপুটি রেজিস্ট্রার তাহসিনা রুশদীর লুনাকে মনোনয়ন দেওয়া হয়। তবে তিনি নির্বাচন করতে পারেননি। পরে বিএনপি এই আসনে জোটের প্রার্থী হিসেবে গণফোরামকে ছেড়ে দেয়। বিএনপির সমর্থনে গণফোরামের মোকাব্বির হোসেন খান এ আসনে বিজয়ী হন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রবাসী অধ্যুষিত আসনটিতে বিএনপির নেত্রী হিসেবে একক আধিপত্য তাহসিনা রুশদীর লুনার। এতদিন থেকে তিনি ছিলেন এই আসনে একক মনোনয়নপ্রত্যাশী। তবে সম্প্রতি তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লন্ডনপ্রবাসী হুমায়ুন কবিরের নামও তার অনুসারীদের মধ্যে আলোচিত হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, এই আসনটি ইলিয়াসপত্নী লুনাকে দিতে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ লক্ষ্যে লুনা মাঠে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ)

সিলেট-৩ আসনে এবার বিএনপির হেভিওয়েট প্রার্থীর সংখ্যা বেশি। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এমএ সালাম, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল।

সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ)

প্রকৃতি কন্যা হিসেবে খ্যাত পর্যটন এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর নিয়ে গঠিত সিলেট-৪ আসন। এ আসনে মনোনয়নপ্রত্যাশীর মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মিফতাহ্ সিদ্দিকী, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী।

এ আসনে দল থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম আরেকজন হলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। ২০২১ সালে স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা ও মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে স্বেচ্ছায় কেন্দ্রীয় কমিটির পদ ছেড়ে দেন জামান। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি দল থেকে পদত্যাগ করিনি। কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক পদ থেকে সরে গিয়েছিলাম। আমি তখনও বলেছি এখনও বলছি, আমি বিএনপির লোক বিএনপিতেই আছি। ১৯ অক্টোবর দলীয় মহাসচিব গুলশান কার্যালয়ে সিলেট বিভাগীয় নেতাদের সঙ্গে যে বৈঠক করেছিলেন সেই বৈঠকে উপস্থিত ছিলাম।’

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট)

জকিগঞ্জ ও কানাইঘাট নিয়ে গঠিত সিলেট-৫ আসন থেকে ১৯৭৯ ও ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মরহুম হারিছ চৌধুরী নির্বাচন করেছিলেন। এর পর থেকে জোটের প্রার্থীদেরই ছেড়ে দেওয়া হয় আসনটি। এবার বিএনপি প্রার্থীরা আর ছাড় দিতে চাচ্ছেন না। দলীয় প্রার্থী মনোনয়নের পক্ষে তারা একজোট হয়েছেন। আসন্ন নির্বাচনে এ আসনে মনোনয়ন চেয়ে বিএনপির অন্তত চার নেতা তৎপরতা চালাচ্ছেন। তারা হলেন, জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ও হারিছ চৌধুরীর কন্যা যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী।

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ)

বিপুলসংখ্যক প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে অন্যান্য বছরের চেয়ে এবার হেভিওয়েটসহ সবচেয়ে বেশি ব্যক্তি বিএনপির মনোনয়নের লড়াইয়ে রয়েছেন। দেশি ও প্রবাসী বিএনপির বিভিন্ন পদধারী অন্তত ৯ জন মনোনয়নের জন্য উচ্চপর্যায়ে লবিং শুরু করেছেন। আসনটিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন ২০১৮ সালে দলের মনোনীত প্রার্থী জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী, জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

এ ছাড়াও রয়েছেন যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটের সাবেক কাউন্সিলর অহিদ আহমদ, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও জিয়া পরিবারের ঘনিষ্ঠজন মরহুম কমর উদ্দিনের মেয়ে যুক্তরাজ্যের কাউন্সিলর পপি খান এবং সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন।

দলীয় সূত্র জানায়, একাধিক জরিপের মাধ্যমে দল সবচেয়ে জনপ্রিয় প্রার্থীকেই বাছাই করবে। সর্বাধিক গ্রহণযোগ্য নেতাকেই দল মনোনয়ন দেবে। কেউ যদি দলকে ক্ষতিগ্রস্ত করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সকলের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটাই বার্তা দিচ্ছেন, সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, এবার বরাবরের মতো প্রার্থীর সাক্ষাৎকার বা তদবির নয়, নিজস্ব আমলনামার তথ্য ও ডিজিটাল পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যই মনোনয়নে প্রাধান্য পাবে। বিএনপির এই ডাটাবেজে মূলত পাঁচটি যোগ্যতা ও পাঁচটি অযোগ্যতার অপশন রাখা হয়েছে। ওই ঘরগুলো পূরণ করলে ডাটাবেজসংশ্লিষ্ট প্রার্থীর জন্য একটি স্বয়ংক্রিয় র‌্যাংকিং দেবে। তা সরবরাহ করা হবে মনোনয়ন নির্ধারণ কমিটিকে। কিছু বিশেষ কারণ ছাড়া এই র‌্যাংকিংকেই প্রধান্য দেওয়া হবে।’

এদিকে চলতি মাসেই অন্তত ২৫০ আসনে একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দলীয় সূত্র। তফসিলের পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে। নানা দিক বিবেচনায় এবার সম্ভাব্য প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেটের ১৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৮০ জন

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x