বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ওসমানী বিমানবন্দরে দুর্ঘটনার শিকার লন্ডনগামী বিমান

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি বিমান।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ফ্লাই করার কথা থাকলেও দুর্ঘটনার পর ফ্লাইটটির এ যাত্রা বাতিল করা হয়েছ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করা হয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা শুরু করেন। প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামতের কাজ সম্পন্ন করা হবে। পরীক্ষা শেষে বিমানটি উড্ডয়নের উপযোগী কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিমানটির ইঞ্জিন বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগার পর নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে উড্ডয়ন স্থগিত করা হয়। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বিকল্প ব্যবস্থায় তাদের লন্ডন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ওসমানী বিমানবন্দরে দুর্ঘটনার শিকার লন্ডনগামী বিমান

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x