বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শাহপরাণ মাজারের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

হযরত শাহপরাণ মাজারের পুকুর থেকে হারুন মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হারুন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে শাহপরাণ মাজার এলাকায় পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের গলায় গভীর কাটা দাগ এবং হাতে কেনোলা (আঁচড়ের চিহ্ন) রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হারুন মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার (১ নভেম্বর) তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরদিন সকালে তার মরদেহ শাহপরাণ মাজারের পুকুর থেকে উদ্ধার করা হয়।

শাহপরাণ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত জানা যাবে।”

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শাহপরাণ মাজারের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x