বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মাজার জিয়ারতের মাধ্যমে লুনার আনুষ্ঠানিক প্রচারণা শুরু

সিলেট -২ (বিশ্বনাথ -ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজবিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

মঙ্গলবার (৪ নভেম্বর ) দুপুর ১২ টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি প্রচারণার সূচনা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইলিয়াসপত্নী লুনা সাংবাদিকদের বলেন, ' বিএনপি আমাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছে। বিশ্বনাথ- ওসমানী নগরবাসীর মার্কা এই ধানের শীষ। এখন সকল ভেদাভেদ ভুলে, দুঃখ-কষ্ট ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই'। এজন্য তিনি এ আসনের সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা কামনা করেন।

তাহসিনা রুশদী লুনা বলেন, 'আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে মাঠে নেমেছি। আমার স্বামী এম. ইলিয়াস আলী যে গণমানুষের রাজনীতি করতেন। আমি সেই রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করতে চাই বিগত ১৩ বছর ধরে কাজ করছি'।

তিনি বলেন, 'এম. ইলিয়াস আলী সিলেট-২ আসনে অভুতপূর্ণ উন্নয়ন উপহার দিয়েছিলেন, আমি সেই উন্নয়নের ধারাবাহিকাত বজায় রাখতে চাই। বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর অধিকার ও উন্নয়নই হবে আমার অঙ্গীকার।'

এ সময় লুনার সঙ্গে ছিলেন জেলা বিএনপি ও বিশ্বনাথ- ওসমানী নগর বিএনপিরে অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই তাহসিনা রুশদী লুনার পক্ষে সিলেট-২ আসনে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মাজার জিয়ারতের মাধ্যমে লুনার আনুষ্ঠানিক প্রচারণা শুরু

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x