বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জকিগঞ্জ থেকে ৪ আসামীকে ধরলো পুলিশ

জকিগঞ্জ থেকে ৪ আসামীকে ধরলো পুলিশ

জকিগঞ্জে পৃথক অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজনসহ ৪জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার বিরশ্রী এলাকায় অভিযান চালিয়ে বড়পাথার এলাকার আব্দুল করিমের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এনামুল হক সাবুকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।

এছাড়া পৃথক অভিযানে গণধর্ষণ মামলার এক এজাহারভুক্ত আসামি, মাদক মামলার এক আসামি এবং জিআর ওয়ারেন্টভুক্ত আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

ওসি আরও বলেন, “আইনের আওতার বাইরে কেউ থাকবে না। এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।”

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জকিগঞ্জ থেকে ৪ আসামীকে ধরলো পুলিশ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

জকিগঞ্জে পৃথক অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজনসহ ৪জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার বিরশ্রী এলাকায় অভিযান চালিয়ে বড়পাথার এলাকার আব্দুল করিমের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এনামুল হক সাবুকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।

এছাড়া পৃথক অভিযানে গণধর্ষণ মামলার এক এজাহারভুক্ত আসামি, মাদক মামলার এক আসামি এবং জিআর ওয়ারেন্টভুক্ত আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

ওসি আরও বলেন, “আইনের আওতার বাইরে কেউ থাকবে না। এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।”

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
জকিগঞ্জ থেকে ৪ আসামীকে ধরলো পুলিশ
0:00 0:00
1.0x