মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মৌলভীবাজার অচল করে দেয়ার হুমকি হবিগঞ্জ পরিবহন মালিক শ্রমিক পরিষদ'র

'৮ নভেম্বরের পরে হবিগঞ্জের বাস মৌলভীবাজারে উপর দিয়ে চলতে দেয়া হবে না' এম নাসের রহমানের এমন বক্তব্যে ফুঁসে উঠেছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ৮ নভেম্বরের পর যদি হবিগঞ্জের বাস মৌলভীবাজারে উপর দিয়ে চলতে দেয়া না হয়, তা হলে পুরো মৌলভীবাজার জেলা অচল করে দেয়া হবে। ঢাকা সিলেট রেলপথ ও মহাসড়ক অবরোধ করে মৌলভীবাজারের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়- গত ১ নভেম্বর শ্রীমঙ্গল থেকে সিলেট রোডে চলাচল করার জন্য একটা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বিএনপি নেতা এম নাসের রহমান।

তিনি উদ্বোধনী বক্তব্যে বলেছেন, ‘হবিগঞ্জ এর মানুষ সন্ত্রাসী ও ইতর।’ এছাড়াও তিনি হুমকি দিয়ে আরও বলেন, ‘৮ নভেম্বরের পরে হবিগঞ্জের বাস মৌলভীবাজারে উপর দিয়ে চলতে দিবেন না।’ এমন বক্তব্যের পর হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন থেকে জানানো হয়- হবিগঞ্জের বাস মৌলভীবাজারে উপর দিয়ে চলতে দেয়া না হলে হলে পুরো মৌলভীবাজার জেলার যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়- আমরা হবিগঞ্জ এর বাস মালিক ও শ্রমিকবৃন্দ শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে চাই। কিন্তু কেউ যদি গায়ের জোড়ে আমাদের ব্যবসার ক্ষতি করতে চায় তাহলে আমরা অবশ্যই তার দাঁত ভাঙ্গা জবাব দেব। ব্যবসাকে কেন্দ্র করে নাসের রহমান হবিগঞ্জ এর মানুষের প্রতি যে কটুক্তি করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব ও হবিগঞ্জ মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

এসময় হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক ও হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মৌলভীবাজার অচল করে দেয়ার হুমকি হবিগঞ্জ পরিবহন মালিক শ্রমিক পরিষদ'র

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x