শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট ছড়িয়ে পড়েছে ডেঙ্গু: ২৪ ঘন্টায় শনাক্ত ১২

সিলেটে চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গু জ্বর। ইতোমধ্যে সিলেট বিভাগের চার জেলাতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু জ্বর। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। চলতি বছরের ১ জানুয়ারি ২০২৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিভাগটিতে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৪ জনে। ডেঙ্গুর এমন ভয়াবহ পরিস্থিতি নিয়ে দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। বিশেষ করে জলাবদ্ধতা, অযত্নে পড়ে থাকা পাত্রে পানি জমে থাকা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে মশার প্রজনন দ্রুত বাড়ছে। তারা বলছেন, এডিস মশার বিস্তার ঠেকাতে স্থানীয় সরকার, সিটি করপোরেশন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ জরুরি। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে চলতি বছর অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৪ জনে। স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, শুধু নভেম্বর মাসেই এ পর্যন্ত ৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ বছরের মোট আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৬৫ জন, সুনামগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ৫১ জন এবং হবিগঞ্জে সর্বাধিক ২০৪ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া সিলেট বিভাগে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে— সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল: ১ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল: ২ জন হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল: ১০ জন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৬ জন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল: ৪ জন ওয়েসিস হাসপাতাল, সিলেট: ১ জন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল: ৯ জন খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতাল, সিলেট: ১ জন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, আবহাওয়াজনিত পরিবর্তন ও বৃষ্টিপাতের কারণে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়েছে। তারা জনসাধারণকে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার এবং জমে থাকা পানি অপসারণের আহ্বান জানিয়েছেন।

সিলেটের বার্তা ২৪

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সিলেট ছড়িয়ে পড়েছে ডেঙ্গু: ২৪ ঘন্টায় শনাক্ত ১২

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x