মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
নগরীতে অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫
সিলেট নগরীকে যানজটমুক্ত করার জন্য ব্যাটারচালিত রিকশার পর এবার অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন।
সোমবার (১০ নভেম্বর) বিকালে নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে বারুতখানা পয়েন্ট পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মো. রাকিবুল আলম।
সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট সিটি করপোশনের নিরাপত্তা কর্মীরা অভিযানে সহযোগীতা করেন।
অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে পার্কিং করা কয়েকটি মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনকে জরিমানা করা হয়।
তবে জরিমানার করা যানবাহনের সংখ্যা এবং আদাযের পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেন নি কমিশনার রাকিবুল আলম।
এসময় তিনি গণমাধ্যমকে বলেন, নগরবাসীর স্বচ্ছন্দে চলাফেরার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছ্। হকার উচ্ছেদ করা ফুটপাতে যানবাহন পার্কিং করা বেআইনী। আজ কিছু জরিমনা আদায় করা হয়েছে। বেশীর ভাগকেই সতর্ক করেছি। আশা করছি তারা আরও সতর্ক হবেন। অন্যতায় আমরা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪