বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন ৩ ফুটবলার

আসন্ন অ্যাঙ্গোলা ম্যাচের আগে বড় ধরনের পরিবর্তন ঘটল আর্জেন্টিনা দলে। মধ্য আফ্রিকান দেশটিতে ভ্রমণের জন্য বাধ্যতামূলক হলুদ জ্বরের (ইয়োলো ফিভার) টিকা সংক্রান্ত স্বাস্থ্য নির্দেশনা মেনে চলতে না পারায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা এবং জুলিয়ানো সিমেওনে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, সময়মতো টিকার কাগজপত্র জমা দিতে না পারায় কোচ লিওনেল স্কালোনির পূর্ব ঘোষিত দল থেকে এই তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে হাঁটুর চোটে ডিফেন্ডার এনজো ফার্নান্দেজ দল থেকে ছিটকে গিয়েছিলেন। এবার তিন তারকা খেলোয়াড়ের বাদ পড়ায় স্কোয়াডে নতুন করে ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজ এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।

ধারণা করা হচ্ছে, কেভিন ম্যাক অ্যালিস্টারের অ্যাঙ্গোলার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হতে পারে। তবে চোট থেকে ফেরা লিসান্দ্রো মার্টিনেজ দলে যোগ দিলেও, তিনি শুধু অনুশীলন করবেন।

আগামী শুক্রবার (১৪ নভেম্বর) মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের পর ২০২৬ সালের মার্চে ফিনালিসিমা ম্যাচের আগ পর্যন্ত আর্জেন্টিনার আর কোনো খেলা নেই। অ্যাঙ্গোলা ম্যাচের পর আন্তর্জাতিক বিরতির বাকি চার দিন স্কালোনির দল অনুশীলন ক্যাম্পে কাটাবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন ৩ ফুটবলার

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x