বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ'র অকাল প্রয়াণ

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ আর নেই। বুধবার ভোরে হার্ট এট্যাক করে চিকিৎসধীন অবস্থায় মালেশিয়াতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২১ বছর।

দ্বীপ পড়ালেখার জন্য কিছুদিন আগে মালেশিয়াতে গিয়েছিলেন।

দ্বীপের পরিবার সিলেট নগরীর গোপালটিলা এলাকায় থাকেন। তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে দ্বীপ বড়।

দ্বীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আজ ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।

দ্বীপদের প্রতিবেশি গোপালটিলার বাসিন্দা কবি পুলিন রায় বলেন, মৃত্যুর খবর শুনে সকালে তাদের বাসায় গিয়েছিলাম। তার বাবা-মা খুব কান্না করছেন। তিনি বলেন, ইতোমধ্যে মালয়েশিয়াতে দ্বীপের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দ্বীপের সাথে তার মাসহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ'র অকাল প্রয়াণ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x