বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শিবেরবাজারে ভারতীয় পেঁয়াজসহ আটক ৪

শিবেরবাজারে ভারতীয় পেঁয়াজসহ আটক ৪

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার অভিযানে ৯০০ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজসহ দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা ও চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন মোঃ কুতুব উদ্দিন (৫০), মোহাম্মদ আলী (৪০), ময়না মিয়া (৪০), নাছির উদ্দিন (৪০)।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে এসএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ দেশে আনার চেষ্টা করছিলেন তারা। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা (নং-০৯) রুজু করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হবে।’

এসএমপি সূত্র জানায়, মঙ্গলবার বিকাল আনুমানিক সোয়া ৪টার দিকে জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের শিবেরবাজারে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালান। এসময় তারা ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেন যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ হাজার টাকা। অভিযানে দুইটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে পুলিশ জানায়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শিবেরবাজারে ভারতীয় পেঁয়াজসহ আটক ৪

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
শিবেরবাজারে ভারতীয় পেঁয়াজসহ আটক ৪
0:00 0:00
1.0x