বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে ভারতীয় শাড়ির চালানসহ আটক ৩

হবিগঞ্জে ভারতীয় শাড়ির চালানসহ আটক ৩

হবিগঞ্জে পিকআপভর্তি ভারতীয় শাড়ির চালানসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভাদেশ্বর ইউনিয়নের অন্তর্গত ইসলামপুর বাগানবাড়ী এলাকার স্টার ব্রিক ফিল্ড’র সামনে অভিযান চালানো হয়। অভিযানকালে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২৫৫ পিস জর্জেট শাড়ি জব্দ করা হয়।

অভিযানে আটককৃতরা হল- মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কলতা গ্রামের রহমত আলীর পুত্র মান্নান আহমেদ (৪৮), সিলেটের শাহপরান থানার খাদিমনগর গ্রামের তবারক আলীর পুত্র নুর উদ্দিন (৩২) ও একই গ্রামের আশরাফ আলীর পুত্র আব্দুর রউফ (৩২)।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, একদল পাচারকারি মহাসড়কের ইসলামপুর বাগানবাড়ী স্টার ব্রিক ফিল্ড এলাকা দিয়ে ভারতীয় শাড়ি পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১ডিআই পিকআপ ভ্যানের পিছনে ৬টি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ২৫৫ পিস ভারতীয় বিভিন্ন রংয়ের জর্জেট শাড়ি জব্দ করা হয় এবং ৩ জনকে আটক করা হয়। ওসি বলেন- আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে ভারতীয় শাড়ির চালানসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
হবিগঞ্জে ভারতীয় শাড়ির চালানসহ আটক ৩
0:00 0:00
1.0x