বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে তরুণীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

হবিগঞ্জে তরুণীকে ধর্ষণ মামলায় প্রেমিক মামানু মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। সে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার নোয়াহাটি গ্রামের আবুল মিয়ার ছেলে।

সোমবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করে। মঙ্গলবার  সকালে গ্রেফতার হওয়া মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এসব তথ্য জানান াবের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, প্রেমের সম্পর্ করে গ্রেফতার হওয়ায় মামুন ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে।

র‌্যাব জানায়, তরুণী হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানাধীন নোয়াহাটি এলাকার বাসিন্দা। ভিকটিমের বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তা থাকায় আসা যাওয়ার পথে ভিকটিমের সাথে বিবাদীর গল্প হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ভিকটিমের সাথে ৪ বছর ধরে বিবাদীর সাক্ষাৎ ও কথাবার্তা হয়ে আসছে।

বিবাদী ভিকটিমকে দীর্ঘদিন ধরে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে ভিকটিমের সহিত একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এরই প্রেক্ষিতে গত ৭ নভেম্বর দুপুরে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে বিবাদী ভিকটিমকে জরুরি কথা আছে বলে ফোন ডেকে নিয়ে যায়। বসত ঘরের পিছনের কক্ষে নিয়ে গিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরে ভিকটিম তার পিতাকে অবহিত করলে ভিকটিমের পিতা বাদী হয়ে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে তরুণীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x