বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে নিহত বেড়ে ৭

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীর মাধবদীতে।

কম্পনের ফলে সারাদেশে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, ভূমিকম্পের মাত্রা ৫.৭ রিখটার স্কেল এবং এর এপিসেন্টার ছিল নারায়ণগঞ্জের মধবদী এলাকায়।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (টঝএঝ) অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৫ এবং এপিসেন্টার ছিল নারসিংদি।

রাজধানীতে নিহত ৩ পুরান ঢাকার বংশালে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে ৩ জন পথচারী নিহত হন। বংশাল থানার পুলিশ ও ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। তৎক্ষণাৎ নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জে নিহত ২ রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের কারণে দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়। তার মেয়ে আহত হয়েছেন। একই এলাকায় একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশু নিহত হন। শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

নরসিংদীতে নিহত ২ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামের এক শিশু নিহত হয়েছেন। তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন একই উপজেলায় মাটির দেয়াল ধসে কাজম আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হন। এটি ঘটেছে জেলার পলাশের মালিতা গ্রামে। জেলাজুড়ে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসাথে তিনজন আহত হয়েছেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে নিহত বেড়ে ৭

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x