রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

পুলিশ লাইন্সে নতুন কনস্টেবলদের বরণ

পুলিশ লাইন্সে নতুন কনস্টেবলদের বরণ

পুলিশে যোগ দেওয়া নতুন কনস্টেবলদের বরণ করে নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। রজনীগন্ধ্যা ফুল দিয়ে নবাগত ৭৩ জন কনস্টেবলকে বরণ করে নেওয়া হয়েছে।

রোববার সকাল ৯টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নবাগত কনস্টেবলদের বরণ ও পাঁচ দিন ব্যাপী ব্যবহারিক/ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শেখ শরীফুল ইসলাম।

বক্তব্যে তিনি নবাগত কনস্টেবলদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি তাদের প্রাথমিক প্রশিক্ষণ পর্বের প্রস্তুতি ও তাদের যোগদানের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন এবং পেশাগত শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও জনসেবার মানসিকতা গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ এবং নবাগত ৭৩ জন কনস্টেবল প্রশিক্ষণার্থী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ লাইন্সে নতুন কনস্টেবলদের বরণ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image

পুলিশে যোগ দেওয়া নতুন কনস্টেবলদের বরণ করে নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। রজনীগন্ধ্যা ফুল দিয়ে নবাগত ৭৩ জন কনস্টেবলকে বরণ করে নেওয়া হয়েছে।

রোববার সকাল ৯টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নবাগত কনস্টেবলদের বরণ ও পাঁচ দিন ব্যাপী ব্যবহারিক/ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শেখ শরীফুল ইসলাম।

বক্তব্যে তিনি নবাগত কনস্টেবলদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি তাদের প্রাথমিক প্রশিক্ষণ পর্বের প্রস্তুতি ও তাদের যোগদানের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন এবং পেশাগত শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও জনসেবার মানসিকতা গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ এবং নবাগত ৭৩ জন কনস্টেবল প্রশিক্ষণার্থী।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪