বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

পদ ফিরে পেলেন সাবেক কাউন্সিলর তুহিন

পদ ফিরে পেলেন সাবেক কাউন্সিলর তুহিন

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মো. আব্দুর রকিব তুহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মাধ্যমে তার দলের প্রাথমিক সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বে আপনাকে প্রাথমিক সদস্যপদসহ সবধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে আপনার দাখিল করা আবেদন পর্যালোচনা করে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

ফলে আপনার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দল আশা করে এখন থেকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন। জানা গেছে, ২০২৩ সালে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি।

কিন্তু দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় সিলেট বিএনপির ৪৩ জন নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে বহিষ্কৃত নেতারা দলের হাইকমান্ডের কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানান। তাদের আবেদনের প্রেক্ষিতে গত ১০ নভেম্বর ৪০ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও সে সময় বাদ পড়েছিলেন মো. আব্দুর রকিব তুহিন।

অবশেষে সোমবার (২৪ নভেম্বর) আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হলো।

মো. আব্দুর রকিব তুহিন ছাড়াও এর আগে যাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— ১ নম্বর ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু, ৬ নম্বর ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম, ১৮ নম্বর ওয়ার্ডের এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী, ২৬ নম্বর ওয়ার্ডের সেলিম আহমদ রনি, এবং ৩২ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর প্রমুখ।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পদ ফিরে পেলেন সাবেক কাউন্সিলর তুহিন

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
পদ ফিরে পেলেন সাবেক কাউন্সিলর তুহিন
0:00 0:00
1.0x