বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

একমাসে সিলেটে ২৫জনের প্রাণহানি

একমাসে সিলেটে ২৫জনের প্রাণহানি

নভেম্বর মাসে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমলেও বেড়েছে সিলেট জেলায়। একমাসে সড়ক দুর্ঘটনায় বিভাগটিতে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। এ মাসে অন্যান্য মাসের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা কমেছে।

বুধবার (৩ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ৯ জন পথচারী রয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। কম সংঘঠিত হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়। নভেম্বর মাসে সিলেট জেলায় ১৮টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৪ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ৪ জন চালক ও ৯ জন পথচারী রয়েছেন।

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া নভেম্বর মাসে নিহত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ২ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

একমাসে সিলেটে ২৫জনের প্রাণহানি

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
একমাসে সিলেটে ২৫জনের প্রাণহানি
0:00 0:00
1.0x