বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। শুক্রবার বেলা পৌনে ১১টায় জুবাইদাকে বহনকারী বিমানের ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে হি‌থ্রো বিমানবন্দরে একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন তিনি। এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে জলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিক্যাল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশা-আল্লাহ আগামী রোববার ফ্লাই করবেন।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান
0:00 0:00
1.0x