বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বেইলিব্রিজ ভেঙে গেল পাথরবোঝাই ট্রাকে

বেইলিব্রিজ ভেঙে গেল পাথরবোঝাই ট্রাকে

পাথরবোঝাই ট্রাকে বেইলিব্রিজ ভেঙে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পাথরবোঝাই একটি ট্রাক রত্না নদীর বেইলি ব্রিজ অতিক্রমকালে ব্রিজটি ভেঙে যায়। এতে ট্রাকটি ব্রিজের মধ্যখানে আটকা পড়ে। এতে করে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে তাৎক্ষণিক যান চলাচল বন্ধ হয়ে পড়ে। যার ফলে উভয় দিক থেকে আসা শত শত যানবাহন আটকা পড়ে।

শুক্রবার ছুটির দিন থাকায় জরুরী কাজে বের হওয়া মানুষজন পড়েন বিপাকে।

বানিয়াচং থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ট্রাকটি অপসারণের জন্য রেকার আনা হয়েছে। সকাল ১০টা থেকে এ রোডে যানচলাচল বন্ধ রয়েছে।

এদিকে ব্রিজের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রী-সাধারণ দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসীরা জানান, ব্রিজটি যানবাহনের চাপে দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। সড়ক বিভাগ জোড়াতালি দিয়ে এটি চালু রেখেছিল।

সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক বানিয়াচং উপজেলা সদরে যাওয়ার পথে রত্না নদী ব্রিজের ওপর বসে যায়। এতে ব্রিজের ৫টি ব্রেকার ও দুটি ট্রানজিন নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে রেকাব আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি অপসারণের পর মেরামত কাজ শুরু হবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বেইলিব্রিজ ভেঙে গেল পাথরবোঝাই ট্রাকে

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
বেইলিব্রিজ ভেঙে গেল পাথরবোঝাই ট্রাকে
0:00 0:00
1.0x