বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মধ্যরাতে ভূমিকম্পে দুইবার কাঁপল সিলেট

মধ্যরাতে ভূমিকম্পে দুইবার কাঁপল সিলেট

মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র নিশ্চিত করেছে। প্রথম ভূকম্পনটি বুধবার  দিবাগত (১১ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে অনুভূত হয় এবং এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। এরপর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও ৩ দশমিক ৩ মাত্রায় কেঁপে ওঠে সিলেট।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী অঞ্চলে।

সংস্থাটি জানিয়েছে, প্রথম ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২৪ দশমিক ৮৩০; ৯২ দশমিক ১৮০ এবং এর গভীরতা ছিল ২০ কিলোমিটার। অন্যদিকে, দ্বিতীয়টির অবস্থান ছিল ২৪ দশমিক ৭৯০; ৯২ দশমিক ২১০ এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

উল্লেখ্য, এর আগে, প্রায় রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া যায়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মধ্যরাতে ভূমিকম্পে দুইবার কাঁপল সিলেট

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মধ্যরাতে ভূমিকম্পে দুইবার কাঁপল সিলেট
0:00 0:00
1.0x