রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ফিফাকে যে কারণে ‘বিরাট বিশ্বাসঘাতক’ বলছেন সমর্থকেরা

২০২৬ বিশ্বকাপ টিকিটের হালনাগাদকৃত দাম প্রকাশ করা হয় গত বৃহষ্পতিবার। টিকিটের দাম দেখে ফিফার বিরুদ্ধে ‘বিরাট বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলেছেন ফুটবলপ্রেমীরা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা বিভিন্ন দেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ দেয়। এসব অ্যাসোসিয়েশন যেন তাদের সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের কাছে এসব টিকিট বিক্রি করতে পারে সেজন্যই এই ব্যবস্থা।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত ২০২৬ বিশ্বকাপের টিকিটের দামের তালিকায় দেখা গেছে, গ্রুপ পর্বে বিভিন্ন ম্যাচের টিকিটের দাম ১৮০ (২১ হাজার ৯৫৫ টাকা) থেকে ৭০০ ডলারের (৮৫ হাজার ৩৮৪ টাকা) মধ্যে। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ৪ হাজার ১৮৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ১০ হাজার টাকা)। সবচেয়ে দামি টিকিটের মূল্য ৮ হাজার ৬৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৫৮ হাজার ৭৬৪ টাকা)।

বিবিসি জানায়, ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ সমর্থকগোষ্ঠী বলেছে তারা ফিফার ‘অত্যধিক দাম’–এর নীতি দেখে ‘বিষ্মিত’ এবং টিকিট বিক্রি ‘তাৎক্ষণিকভাবে বন্ধ’ রাখার আহ্বান জানিয়েছে। ইংল্যান্ডের ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রতিক্রিয়ায় বলেছে, এই অত্যধিক দাম সমর্থকদের ‘মুখে চড় মারা’র সমান। অতিরিক্ত দামের এই অভিযোগের বিষয়ে ফিফা এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাস্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। বিবিসি স্পোর্ট জানিয়েছে, ফাইনালের টিকিট তিন স্তরের—সাপোর্টার ভ্যালু টায়ার: ৪ হাজার ১৮৫ ডলার (৫ লাখ ১০ হাজার টাকা), সাপোর্টার স্ট্যান্ডার্ড টায়ার: ৫ হাজার ৫৬০ ডলার (৬ লাখ ৭৮ হাজার ১৯৪ টাকা), সাপোর্টার প্রিমিয়ার টায়ার: ৮ হাজার ৬৮০ ডলার (১০ লাখ ৫৮ হাজার ৭৬৪ টাকা)।

এপি জানিয়েছে, গ্রুপ পর্বের টিকিটগুলোর এই দামের সঙ্গে ফিফার এর আগে ৬০ ডলারের টিকিট দেওয়ার প্রতিশ্রুতির মিল নেই। সাত বছর আগে এই বিশ্বকাপ আয়োজনের বিড করার সময় যুক্তরাষ্ট্রের ফুটবল কর্তাদের লক্ষ্য ছিল টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোর জন্য ২১ ডলার দামের হাজারো টিকিট ছাড়া। কিন্তু বর্তমান দামের সঙ্গে সেই ভাবনারও মিল নেই।

ফুটবল সাপোটার্স ইউরোপ (এফএসই) তাদের বিবৃতিতে বলেছে, ‘বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি এটি বিরাট বিশ্বাসঘাতকতা, এটাকে (বিশ্বকাপ) আরও আকর্ষণীয় করতে সমর্থকদের অবদানকে পাত্তা দেওয়া হয়নি।’

বিশ্বকাপ ফিফার প্রধান ইভেন্ট। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের তুলনায় এবারের বিশ্বকাপের টিকিটের দাম সাত গুণ বেশি। সেই বার কাতার বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল ৬০২ ডলার। শুধু তা–ই নয়, এবারের বিশ্বকাপে শিশু কিংবা অন্য কোনো গোষ্ঠীর জন্য কোনো টিকিটের দামেই কোনোরকম ছাড় নেই।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত বৃহষ্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেল ক্লাবকে (ইএসটিসি) ২০২৬ বিশ্বকাপের টিকিটির দাম জানায়। এতে দেখা গেছে, যদি কোনো সমর্থক ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচের টিকিট ক্রয় করেন, তাহলে তাঁর খরচ ৭ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৫৩ হাজার টাকা) পেরিয়ে যায়।

ফিফা গত সেপ্টেম্বরে জানিয়েছিল, তাদের ওয়েবসাইটে প্রকাশিত টিকিটের দাম শুরুতে গ্রুপ পর্বে ম্যাচের জন্য ৬০ ডলার থেকে ফাইনালে ৬ হাজার ৭৩০ ডলার পর্যন্ত হবে। তবে বিশ্বকাপে প্রথমবারের মতো ‘ডায়নামিক প্রাইসিং’ প্রবর্তনের কারণে এ দাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চারটি ক্যাটাগরিতে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট। সেরা আসনগুলো ক্যাটাগরি ওয়ানে। জার্মান ফুটবল ফেডারেশন টিকিটের যে মূল্য প্রকাশ করেছে, তাতে ক্যাটাগরি আছে তিনটি।

হিউস্টনে গ্রুপ থেকে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওয়ের মুখোমুখি হবে জার্মানি। এই ম্যাচে সবচেয়ে সস্তা টিকিটের দাম ১৮০ ডলার। সেমিফাইনাল ম্যাচে সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল ৯২০ ডলার (১ লাখ ১২ হাজার ২১৯ টাকা) যা বেড়ে ১১২৫ ডলার (১ লাখ ৩৭ হাজার ২২৪ টাকা)।

সমর্থকগোষ্ঠী এফএসই জাতীয় অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে ফিফার কাছে, ‘যতক্ষণ না পর্যন্ত এমন একটি সমাধান পাওয়া যাচ্ছে, যা বিশ্বকাপের ঐতিহ্য, সার্বজনীনতা এবং সাংস্কৃতিক গুরুত্বকে সম্মান করে।’

সিলেটের বার্তা ২৪

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ফিফাকে যে কারণে ‘বিরাট বিশ্বাসঘাতক’ বলছেন সমর্থকেরা

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x