মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে সীমান্তে দুই যুবক নিহতের ঘটনায় যা জানাল বিজিবি

কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে দুই যুবক নিহতের ঘটনায় নিজেদের বক্তব্য জানিয়েছে বিজিবি।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ দমদমিয়া সীমান্ত পিলার ১২৬০/৪-এস'র কাছাকাছি  কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি সুপারি চুরির জন্য আনুমানিক ০১-১.৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে রাজন টিলা এলাকায় প্রবেশ করেন।

ওই সময় বাগান মালিক (খাসিয়া) কর্তৃক তাদের লক্ষ্য করে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি করেন।

এ সময় গুলিতে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব তুরং গ্রামের মো. বোরহান এর ছেলে মোঃ আশিকুর (২২) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজিবি সূত্র আরও জানায়, নিহতের সঙ্গে থাকা অন্যান্য চোরাকারবারিরা মরদেহ বাংলাদেশে নিজ বাড়িতে নিয়ে আসে বলে জানা যায়।

একইদিন বেলা দেড়টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ও উৎমা সীমান্তবর্তী এলাকা দিয়ে ২ জন চোরাকারবারি অবৈধভাবে সুপারি চুরির জন্য শূন্য লাইন হতে আনুমানিক ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে মৌপতি গ্রামের একটি সুপারি বাগানে প্রবেশের ঘটনা ঘটে।

একইভাবে বাগানের মালিক ভারতীয় খাসিয়া নাগরিক তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে উভয় ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় লোকজন জনৈক ইয়াকুব উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কোম্পানীগঞ্জে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ প্রাপ্তির পর কোম্পানীগঞ্জ থানা পুলিশ মৃতদেহ থানায় নিয়ে যায়। অপর আহত অজ্ঞাত ব্যক্তি বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলেও বিজিবি দাবী করে।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সিলেটে সীমান্তে দুই যুবক নিহতের ঘটনায় যা জানাল বিজিবি

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x