রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শীতার্তদের পাশে দাঁড়ালো সেবারদূত সামাজিক সংগঠন

শীতার্তদের পাশে দাঁড়ালো সেবারদূত সামাজিক সংগঠন।

শুক্রবার (১৯ শে ডিসেম্বর) বিকালে জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের ৪নং মহালীখলা ওয়ার্ডে সেবারদূত সামাজিক সংগঠনের সহযোগিতায় সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।

স্থানীয়দের মধ্য থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন  সাদিকুর রহমান।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহসান হাবিব।

প্রোগ্রাম সঞ্চলনা করেন সহ সাধারণ সম্পাদক আহমেদ আর রাহিম। অনুুুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ও অর্থ সম্পাদক মোহাম্মদ ইমন, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু পদ চন্দ, কার্যকরী সদস্য লিমন চন্দ্র রাউৎ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রয়েল আহমেদ, সহ-অর্থ সম্পাদক আরিফুল হক চৌধুরী, সদস্য রাজীব চন্দ্র পাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পর্যায়ক্রমে উপস্থিত সবাই সামাজিক ও মানবিক কার্যক্রমে নিজের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, “শীত শুধু একটি ঋতু নয়, এটি দুস্থ মানুষের জন্য এক অস্থিরতা। এই অস্থিরতা কমিয়ে আনাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, সেবারদূত সামাজিক সংগঠন শুরু থেকেই মানবতার সেবায় নিয়োজিত রয়েছে তারা ব্লাড ক্যাম্পেইন, ইফতার বিতরণ,ঈদ বস্ত্র বিতরন, ঈদ সামগ্রী বিররণ, রমজানের পূর্বে রমজান উপহার সামগ্রী, অসহায় সুবিধাবঞ্চিত বাচ্ছাদের শিক্ষা সহায়তা, অসুস্থ নিরুপায় মানুষের চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে শীতবস্ত্র বিতরণ—সবখানেই সংগঠনটি রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শীতার্তদের পাশে দাঁড়ালো সেবারদূত সামাজিক সংগঠন

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

শীতার্তদের পাশে দাঁড়ালো সেবারদূত সামাজিক সংগঠন।

শুক্রবার (১৯ শে ডিসেম্বর) বিকালে জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের ৪নং মহালীখলা ওয়ার্ডে সেবারদূত সামাজিক সংগঠনের সহযোগিতায় সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।

স্থানীয়দের মধ্য থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন  সাদিকুর রহমান।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহসান হাবিব।

প্রোগ্রাম সঞ্চলনা করেন সহ সাধারণ সম্পাদক আহমেদ আর রাহিম। অনুুুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ও অর্থ সম্পাদক মোহাম্মদ ইমন, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু পদ চন্দ, কার্যকরী সদস্য লিমন চন্দ্র রাউৎ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রয়েল আহমেদ, সহ-অর্থ সম্পাদক আরিফুল হক চৌধুরী, সদস্য রাজীব চন্দ্র পাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পর্যায়ক্রমে উপস্থিত সবাই সামাজিক ও মানবিক কার্যক্রমে নিজের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, “শীত শুধু একটি ঋতু নয়, এটি দুস্থ মানুষের জন্য এক অস্থিরতা। এই অস্থিরতা কমিয়ে আনাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, সেবারদূত সামাজিক সংগঠন শুরু থেকেই মানবতার সেবায় নিয়োজিত রয়েছে তারা ব্লাড ক্যাম্পেইন, ইফতার বিতরণ,ঈদ বস্ত্র বিতরন, ঈদ সামগ্রী বিররণ, রমজানের পূর্বে রমজান উপহার সামগ্রী, অসহায় সুবিধাবঞ্চিত বাচ্ছাদের শিক্ষা সহায়তা, অসুস্থ নিরুপায় মানুষের চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে শীতবস্ত্র বিতরণ—সবখানেই সংগঠনটি রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪