বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জকিগঞ্জে চালের ড্রামে মিলল ২১ হাজার পিস ইয়াবা!

জকিগঞ্জে চালের ড্রাম থেকে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইয়াবা কারবারের সাথে জড়িত একজনকে গ্রেফতারও করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুলাল আহাম্মদ (২৮) জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকার মৃত ছরকুম আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৪ নং খলাছড়া ইউপির অন্তর্গত পশ্চিম মাদারখাল এলাকার মৃত ছরকুম আলীর বাড়ির বসত ঘরে তল্লাশী চালায় পুলিশ। এসময় দুলাল আহাম্মদ ঘরের চালের ড্রামের ভেতর থেকে রক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম ভর্তি সর্বমোট ২১ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামলা রুজুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জকিগঞ্জে চালের ড্রামে মিলল ২১ হাজার পিস ইয়াবা!

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x