বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

উল্লসিত সিলেট বিএনপির নেতাকর্মীরা 

উল্লসিত সিলেট বিএনপির নেতাকর্মীরা 
মূল রিপোর্ট: দৈনিক সিলেটের মানচিত্র সিলেট বিএনপির নেতাকর্মীরা উল্লসিত। গেল বছরের ৪ আগষ্টে পটপরিবর্তনের পর এই প্রথম অনেকটা উল্লসিত তারা। প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দেশে ফিরবেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেট জুড়েই বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সিলেটেও তারেককে বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। লন্ডন থেকেও দেশে ফিরতে শুরু করেছেন নেতাকর্মীরা। ইতিমধ্যে বিএনপির হাজারো নেতাকর্মী লন্ডন থেকে দেশে ফিরেছেন। তারেক রহমান আসার আগ পর্যন্ত এই সংখ্যা আরও বাড়াবে বলে বিএনপির নেতারা জানিয়েছেন। আগামী নির্বাচনে তারা দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার চালাবেন বলেও জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তারেক রহমান। তাকে বহনকারী ফ্লাইটটি ওইদিন সকালে প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। এরপর এটি ঢাকায় রওয়ানা করবে। দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তার স্বার্থে সিলেটে বিমান থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করেছে বিএনপি। তবে তারেক রহমানের যাত্রাবিরতির কারণে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এদিকে, তারেক রহমানকে বরণ করতে সিলেটেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে পৃথক প্রস্তুতি সভা করা হয়েছে। প্রস্তুতি সভায় তারেক রহমানের ফেরার দিনে ঢাকায় বড় বহন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেটের বিএনপি নেতাকর্মীরা এখন ঢাকামূখী। ঢাকায় বড় সমাগম করতে চান সিলটে বিএনপির শীর্ষ নেতারা। সিলেটের ৬টি আসনে মনোনয়ান পাওয়া ও মনোনয়নপ্রত্যাশী নেতারাও ঢাকায় বড় শোডাউন দেখাতে চান। সিলেট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, তারেক রহমানের সংবর্ধনায় সিলেট থেকে ঢাকায় প্রায় ৫০ হাজার নেতাকর্মী নিয়ে যাওয়ার চেষ্টা করছেন নেতারা। ইতোমধ্যে অনেকে ঢাকায় চলে গেছেন। তবে বেশিরভাগই যাবেন বুধবার রাতে। দেশে ফেরার পর বৃহস্পতিবার দুপুরে তারেক রহমানকে সংবর্ধনা প্রদান করবে বিএনপি। রাজধানীর ৩০০ ফিট এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কেবল বিএনপি নয়, সাধারণ মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারেক রহমান লন্ডন থেকে প্রথমে সিলেটে আসবেন, একারণেও সিলেটের মানুষদের মধ্যে বাড়তি উদ্দীপনা রয়েছে। তিনি বলেন, তারেক রহমনেকে বরণ করতে সিলেট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন। এ ব্যাপারে মহানর বিএনপির পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনেকে ইতোমধ্যে ঢাকায় চলে গেছেন। বাকীরা আজকালের মধ্যে চলে যাবেন। সাধারণ মানুষজনও এই ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী হতে ঢাকায় যাচ্ছেন। কয়েস লোদী বলেন, আমার ধারণা সিলেট মহানগর ও সদর উপজেলা থেকেই প্রায় ৫০ হাজার লোক ঢাকায় যাবেন। এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী মানচিত্রকে বলেন, সিলেট জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাবেন। কেউ কেউ ইতোমধ্যে চলে গেছেন। আমরা একটি বড় বহর নিয়ে বুধবার রাতে রওয়ানা দেবো। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে সিলেট থেকে ঢাকাগামী একটি আলাদা ট্রেন ভাড়া নেওয়ার কথা শুনেছি। যদিও এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত আসেনি। তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সিলেটের প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে জানিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের দলটির প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের যেদিকে যাবেন সবদিকেই এই একই আলোচনা। আর সিলেট থেকে ঢাকামূখী সব পরিবহনেরই টিকিট আগে থেকে ফুরিয়ে গেছে। সবাই নেতাকে দেখতে ঢাকায় যেতে চায়। লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। এ কারণে এ বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। তাছাড়া ওইদিন বিমানবন্দর এলাকায় কোন লোকসমাগমও করা যাবে না। সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিমানন্দর এলাকায় সবসময়ই নিরাপত্তা জোরদার থাকে। ন্তির্জাতিক ফ্লাইট অবতরণের আগে আমরা সবসময়ই সর্বোচ্চ সর্ক থাকি। এবারও তার ব্যত্যয় হবে না। তার পাশপাশি যে ধরণের নির্দেশনা আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তারেক রহমানের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে নেতাকর্মীরা সিলেট আসতে শুরু করেছেন। ইতিমধ্যে হাজারো নেতাকর্মী সিলেটে এসে পৌছেন বলে দলীয় সূেেত্র জানা গেছে। আমেরিকার শিকাগো থেকে এসেছেন বিএনপি নেতা আকলিছুর রহমান তিনি জানান, তারেক রহমান দেশে আসছেন। তাই তিনিও পাঁচ বছর পর দেশে ফিরছেন। লন্ডন থেকে আসা মাহবুবুর রহমান জানান, তারেক রহমান দেশে আসছেন তাই তিনিও দেশে এসেছেন। তার প্রার্থী সিলেট-৩ আসনের এম এ মালিক। তাকে ভোট দিতে ও তার প্রচারে অংশ নিতেই দেশে এসেছেন। প্রতিদিনই মালিকের অনুষ্ঠানে যোগও দিচ্ছেন। তারেক রহমান চলে যাওয়ার পর তিনিও চলে যাবেন। আবার নির্বাচনের আগে তিনি দেশে আসবেন। তিনি আরও জানান, তার সঙ্গে বিএনপির ২০ থেকে ২৫ জন নেতাকর্মী লন্ডন থেকে দেশে এসেছেন। এ সংখা আরও বেশী হতে পারে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

উল্লসিত সিলেট বিএনপির নেতাকর্মীরা 

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
উল্লসিত সিলেট বিএনপির নেতাকর্মীরা 
0:00 0:00
1.0x