কোম্পানীগঞ্জ উপজেলায় উদ্বোধন করা হয়েছে ভোলাগঞ্জ স্থলবন্দরের। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে এটি উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, ভোলাগঞ্জ স্থলবন্দরের ইনচার্জ গিয়াস উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ভোলাগঞ্জ স্থলবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন ২০২৩ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল, তবে সর্বশেষ খবর অনুযায়ী, এটি এখন একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরুর অপেক্ষায় আছে এবং পর্যটন ও বাণিজ্য উভয় ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি করছে, যেখানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী