বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। বিএনপি কুরআন ও সুন্নাহর আইন চায়না বলে অনেকেই বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। আমরা সব সময় কুরআন ও সুন্নাহর মধ্যে থাকতে চাই, আমাদের রক্তে মিশে আছে সেটা বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় কুরআন ও সুন্নাহর মধ্যে থাকতে চাই, আমাদের রক্তে মিশে আছে সেটা। আমরা গর্বিত আমি একজন মুসলমান। কারণ আমরা সব সময় সত্য ও সততার পথে থাকি। ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি চাই এ নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। এ নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা দেশ গড়তে চাই যেখানে আমরা ইবাদত সঠিকভাবে করতে পারব এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর দেশ রেখে যেতে পারবো।

জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করে মির্জা ফখরুল আরও বলেন, শহিদ ওসমান হাদিকে স্মরণ করছি, স্মরণ করছি রংপুরের আবু সাইদকে। আমাদের কে নিয়ে অনেকে অনেক অপপ্রচার চালায়, কিন্তু এদেশে আমাদের ধর্মবোধ, সংস্কৃতি, কৃষ্টি কালচার কে ধরে রাখার জন্য আমরাই সবচেয়ে বেশি কাজ করেছি। আমাদের সাবধান থাকতে হবে, আমরা ভুল করে বিভেদ করে চক্রান্তকারীদের যেন হাতে না পড়ি।

এ সময় তিনি নিজের পক্ষে ভোট চেয়ে বলেন, এটাই আমার শেষ নির্বাচন, অনেক বয়স হয়েছে, আপনারা যদি মনে করেন আপনাদের পাশে আমি দাঁড়াতে পেরেছি কাজ করতে পেরেছি তাহলে আমার জন্য দোয়া করবেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x